শিশুরাই আগামীর বাংলাদেশ: ডা. জুবাইদা

জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ এবং দেশ গড়ার সৈনিক।
সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় শিশুদের উপস্থাপনা ও সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করে তিনি বলেন, তাদের পরিবেশনা তাকে মুগ্ধ করেছে।
তিনি আশা প্রকাশ করেন, শিশুরা লেখাপড়া করে নিজ নিজ ক্ষেত্রে সফল হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।
ডা. জুবাইদা রহমান বলেন, এই প্রতিষ্ঠানে শিশুদের জীবনের দৃঢ় ভিত্তি গড়ে তোলা হচ্ছে। এখানে সততা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মতো মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শনকালে তিনি শিশুদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে সময় কাটান।
ভিওডি বাংলা/আ








মন্তব্য