• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ৬ জুলাই ২০২৬, ০৩:৫৯ পি.এম.
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রীর অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য একটি যৌথ সাংস্কৃতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্পেনের সংস্কৃতি মন্ত্রী আর্নেস্ট উরতাসুন দোমেনেখ এবং ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রী ইমাদ এ. হামদানের যৌথ আমন্ত্রণপত্রটি বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সংস্কৃতি মন্ত্রী আমন্ত্রণপত্রটি সাদরে গ্রহণ করেন এবং এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সংস্কৃতি বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শান্তি ও সংলাপের শক্তিশালী সেতু হিসেবে কাজ করে। 

আমন্ত্রণটি বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এবং মন্ত্রীর দাপ্তরিক সময়সূচি বিবেচনা করে ইতিবাচকভাবে মূল্যায়ন করা হবে বলে তিনি জানান।

বৈঠকে বাংলাদেশ ও প্যালেস্টাইনের মধ্যকার দীর্ঘস্থায়ী, ঐতিহাসিক এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করা হয়। সংস্কৃতিমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকারের প্রতি সবসময় অবিচল সমর্থন বজায় রেখেছে। দুই দেশের মধ্যকার বিদ্যমান মৈত্রী ও সহযোগিতা আগামীতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফিলিস্তিনের সাথে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ গভীর আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে শিল্পী ও সাংস্কৃতিক দল বিনিময়, যৌথ প্রদর্শনী, ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক সংলাপ অন্যতম। উভয় পক্ষই দুই দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনে একমত পোষণ করেন।

সংস্কৃতিমন্ত্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে তার সফরের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশে তার কূটনৈতিক মিশনের ধারাবাহিক সাফল্য কামনা করেন। রাষ্ট্রদূত ইউসেফ রামাদানও বাংলাদেশের সরকার ও ভ্রাতৃত্বপূর্ণ জনগণের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনের নিরাপত্তা দেবে এসএসএফ
ছবি: সংগৃহীত
উয়ারী-বটেশ্বর স্মরণে স্মারক ডাকটিকিট প্রকাশ
ছবি: ভিওডি বাংলা
নিজ এলাকায় বসেই ব্রাজিল-নরওয়ে ম্যাচ উপভোগ করলেন ইশরাক