• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সংলাপে অংশ নিতে ড. ইউনূস জাপানে, আছেন লামিয়া মোরশেদও

নিজস্ব প্রতিবেদক    ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একটি আন্তর্জাতিক সংলাপে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপান গেছেন। সঙ্গে সাবেক এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদসহ আরও কয়েকজন রয়েছেন বলে জানা গেছে।  

টোকিওতে ২৪-২৫ মার্চ অনুষ্ঠিতব্য এ সংলাপ এশিয়ায় শান্তি, সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক সমস্যা সমাধানের আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

রোববার (২২ মার্চ) রাত ১২টা ১২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে টোকিও যাত্রা করেন তিনি।  

ইউসূস সেন্টারের একটি সূত্র জানিয়েছে, ২৮ মার্চ রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এস কিউ-৪৪৬ ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে ড. ইউনূসের।

ড. ইউনূসের এই টোকিও যাত্রায় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ প্রটোকল অনুসরণ করা হয়েছে।
 
ভিওডি বাংলা/আরআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী
ছবি: সংগৃহীত
পুরোনো এসবি পাস জমা দিয়ে নতুন পাস সংগ্রহের অনুরোধ
ছবি: সংগৃহীত
শিশুরাই আগামীর বাংলাদেশ: ডা. জুবাইদা