• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চট্টগ্রামে বিএনপি নেতার ঘরে ঢুকে হামলা, মা-ছেলে গুলিবিদ্ধ

চট্টগ্রাম প্রতিনিধি    ২৩ মার্চ ২০২৬, ১০:২৯ এ.এম.
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনি। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনির (৪২) বাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে তার হাত ও পেটে গুলি লেগেছে এবং তার বৃদ্ধা মা আছিয়া বেগমের (৭০) পায়েও গুলিবিদ্ধ হয়েছেন।

এ ছাড়া ওসমান গনিকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে এবং তার বাবা রশিদ আহমদের মাথায় আঘাত লেগেছে বলে স্বজনরা জানিয়েছেন। রোববার (২২ মার্চ) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, ৩ থেকে ৪ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল এ হামলা চালায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ওসমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নগরীর এভারকেয়ার হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। তার মা ও বাবাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালে তাকে দেখতে যাওয়া উপজেলা বিএনপির নেতা কামাল হোসেন জানান, হামলায় ওসমানের শরীরে একাধিক গুলি লেগেছে, যার মধ্যে পেটে লাগা গুলিটি গুরুতর। পাশাপাশি তার একটি হাত কুপিয়ে গুরুতর ক্ষতিগ্রস্ত করা হয়েছে। চিকিৎসকেরা সেটি কেটে বাদ দেওয়ার কথা ভাবলেও অনুরোধের ভিত্তিতে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এদিকে হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সুন্দরবনে বাঘের হামলায় আহত ১
সুন্দরবনে বাঘের হামলায় আহত ১
তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু
তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু