• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বুনো ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি ৯

মেহেরপুর প্রতিনিধি    ৬ জুলাই ২০২৬, ১২:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামে বুনো ফল খেয়ে বিভিন্ন বয়সী অন্তত ১৪ শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে অতিরিক্ত পেটব্যথা ও বমির কারণে ৯ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন পরিবারের সদস্যরা।

হাসপাতালে ভর্তি হওয়া শিশুরা হলো—মোস্তাকিন (১২), কাফি (১২), আমেনা খাতুন (৩), হালিমা (৯), রক্তিমা (১১), রিয়াদ (১১), ফেরদৌস (১০), ফুয়াদ (১২) ও মোস্তাকিম (৯)। বাকি পাঁচজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই সহড়াবাড়ীয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, রোববার (৫ জুলাই) বিকেলে গ্রামের শিশুরা খেলতে গিয়ে সড়কের পাশে থাকা একটি জিয়ালা বা জিওল গাছের ফল কাঠবাদাম ভেবে খেয়ে ফেলে। মিষ্টি স্বাদের হওয়ায় তারা কয়েকটি ফল খায়। তখন কোনো সমস্যা দেখা না দিলেও সন্ধ্যায় বাড়ি ফেরার পর একে একে তাদের পেটব্যথা ও বমি শুরু হয়। পরে অভিভাবকেরা দ্রুত তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অসুস্থ শিশু মোস্তাকিনের মা শাহনাজ পারভীন বলেন, বাড়ি ফেরার পর তার ছেলে বারবার বমি করতে থাকে এবং পেটে তীব্র ব্যথা অনুভব করে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে ভর্তি ফুয়াদ জানায়, তার বন্ধু তানহা বলেছিল ফলটি খেতে ভালো। এরপর তারা গাছ থেকে ফল পেড়ে খায়। পরে অন্যরাও সেই ফল খেতে শুরু করে। বাড়ি ফেরার পর তাদের পেটব্যথা ও বমি শুরু হয়।

চিকিৎসকদের ভাষ্য, স্থানীয়ভাবে জিয়ালা বা জিয়ালা কচা নামে পরিচিত এই গাছের ফল ও পাতা বিষাক্ত। এগুলো খেলে পেটব্যথা, বমি এবং তীব্র ডায়রিয়া হতে পারে। বর্তমানে হাসপাতালে ভর্তি শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সবাই আশঙ্কামুক্ত রয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যুবদল নেতার অবৈধ ক্লাব গুঁড়িয়ে দিল প্রশাসন
ছবি: সংগৃহীত
অণ্ডকোষ চেপে ভয়াবহ নির্যাতন, কান্নায় ভেঙে পড়লেন সেই এমডি
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত