• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজারহাটে সুপারি গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২২ মার্চ ২০২৬, ১০:২৬ পি.এম.
যুবকের মৃত্যু। প্রতীকী ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সুপারি গাছ থেকে পড়ে এনামূল হক (৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২২ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়নের পশ্চিম পাঠক আমবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামূল হক একই ইউনিয়নের পূর্ব পাঠক গ্রামের মৃত আইনুদ্দীনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে সুপারি বাগান ক্রেতা নুরজ্জামাল এনামূল হককে সুপারি পাড়ার কাজের জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে ওইদিন বিকালের দিকে একই ইউনিয়নের আমবাড়ি গ্রামের আব্দুল জব্বারের বাড়ির সুপারি বাগানে গাছে উঠে কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

এসময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। এ ঘটনায় রংপুর কোতোয়ালী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে রাজারহাট থানার ওসি জানিয়েছে।

ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিমুল বাগানে যাওয়া হলনা সাফিকুলের
শিমুল বাগানে যাওয়া হলনা সাফিকুলের
জনগণকে ভালো রাখা বিএনপির অন্যতম কমিটমেন্ট: ফকির মাহবুব আনাম
জনগণকে ভালো রাখা বিএনপির অন্যতম কমিটমেন্ট: ফকির মাহবুব আনাম
এক দুর্ঘটনায় শেষ পুরো পরিবার, কেউ হারিয়েছেন বাবা-মা
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এক দুর্ঘটনায় শেষ পুরো পরিবার, কেউ হারিয়েছেন বাবা-মা