• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মুক্তিযুদ্ধের যে স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি: স্পিকার

নিজস্ব প্রতিবেদক    ২১ মার্চ ২০২৬, ০৯:২১ পি.এম.
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ যে স্বপ্ন ধারণ করে সংঘটিত হয়েছিল, সেই স্বপ্ন আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শনিবার (২১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ঈদের জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। জনগণ অনেক প্রত্যাশা নিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে। সংসদ সদস্যরা সম্মিলিতভাবে সেই প্রত্যাশা পূরণে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

স্পিকার আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ভবিষ্যতে বাংলাদেশের মতো দেশগুলোর অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, শিগগিরই যেন এই যুদ্ধের অবসান ঘটে।

ভিওডি বাংলা/আ

 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জ্বালানিমন্ত্রী বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা দেনা রেখে গেছে হাসিনা সরকার
ফাইল ছবি
বেতনের ১০ শতাংশ গরিবদের জন্য সরকারি কোষাগারে দেন প্রধানমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী