• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লায় রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

কুমিল্লা প্রতিনিধি    ২২ মার্চ ২০২৬, ০৯:৩৯ এ.এম.
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ভয়াবহ ধাক্কা-ছবি-ভিওডি বাংলা

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় যাত্রীবাহী একটি বাসে মেইল ট্রেনের ধাক্কায় নারী ও শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় বহু মানুষ আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক। তিনি জানান, নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুই শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন পদুয়ার বাজার রেলক্রসিং অতিক্রম করার সময় ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসটিকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত ঠেলে নিয়ে যায় ট্রেনটি। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে সাতজনের মরদেহ উদ্ধার করা হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়। দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে, যা স্বাভাবিক করতে কাজ চলছে।

 ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস, পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনটি সরাতে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন আনা হয়েছে।

 ভিওডি বাংলা/জা

 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর