• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় ৭ জন গুলিবিদ্ধ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ২২ মার্চ ২০২৬, ১০:২১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালী উপজেলায় কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্ৰামে কোমলপানীয় বোতলের ক্যাপ ছোড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ৭ জন গুলিবিদ্ধ হাওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২২ মার্চ) বিকাল সাড়ে পাঁচটার সময় কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্ৰামে জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, রাব্বি, জনি , সারুপ, ওবাইদুল, জাহাঙ্গীর, শফি, আলম সবাই একই গ্ৰামের বাসিন্দা। 

তাদের মধ্যে রাব্বি, জনি ও সারুপ কে স্বজনরা উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/মোশাররফ হোসেন/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সুন্দরবনে বাঘের হামলায় আহত ১
সুন্দরবনে বাঘের হামলায় আহত ১
তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু
তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু