• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প

হাদি হত্যা

‘আমি জড়িত নই, ফাঁসানো হচ্ছে’, আদালতে চিৎকার করে বলল ফয়সাল

নিজস্ব প্রতিবেদক    ২২ মার্চ ২০২৬, ০৫:৪৩ পি.এম.
হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতের কলকাতার বিধাননগর আদালতে হাজির করা হয়েছে। রোববার (২২ মার্চ) ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে তাদের আদালতে তোলা হয়।

আদালতে নেওয়ার আগে নিয়ম অনুযায়ী তাদের মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। আদালতে প্রবেশের আগে ফয়সাল সাংবাদিকদের বলেন, “আমি এ হত্যাকাণ্ডে জড়িত নই, আমাকে ফাঁসানো হচ্ছে।” তবে আলমগীর এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এর আগে গত ৭ মার্চ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পরে আদালত তাদের ১৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠায়।

এ মামলায় ভারতে সবশেষ গ্রেপ্তার হওয়া বাংলাদেশী নাগরিক ফিলিপ সাংমাকে কলকাতা আদালতের নির্দেশ অনুযায়ী জেল হেফাজতে জিজ্ঞাসাবাদ করছে দেশটির পুলিশ। তাকে আগামী ৩ এপ্রিল আদালতে হাজির করতে বলা হয়েছে পুলিশকে।  

গেল বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকার বক্স কালভার্ট সড়কে জুমার নামাজ শেষে বের হওয়ার পর মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদিকে গুলি করে। পুলিশের তথ্যমতে, ফয়সাল কাছ থেকে গুলি চালায় এবং আলমগীর মোটরসাইকেল চালাচ্ছিল।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকায় চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

হত্যার পর অভিযুক্তরা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় বলে জানায় পুলিশ। তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে পরে বনগাঁ সীমান্তে আসে।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়, যা এই বহুল আলোচিত হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

দুই আসামির বিরুদ্ধে আদালতের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে। বাংলাদেশ সরকার কূটনৈতিক প্রক্রিয়ায় তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগও অব্যাহত রেখেছে।

এদিকে, এ মামলায় গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে আদালত ১৪ দিনের জুডিশিয়াল কাস্টডিতে পাঠিয়েছে। তাকে জেল হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে। আগামী ৩ এপ্রিল তাকে আবার আদালতে হাজির করার কথা রয়েছে।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক তিন প্রতিমন্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
সাবেক তিন প্রতিমন্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ
আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ
দুই মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর
দুই মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর