• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৮ ঘণ্টায় ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত

নিজস্ব প্রতিবেদক    ২২ মার্চ ২০২৬, ০১:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ যেন দেশের তিন জেলায় বিষাদের রূপ নিয়েছে। সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে কুমিল্লা নগরের পদুয়ার বাজার রেলক্রসিংয়ে।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত থেকে রোববার (২২ মার্চ) সকাল ১১টার মধ্যে মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে কুমিল্লা, হবিগঞ্জ ও ফেনীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।

কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষ 

শনিবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেন ‘মামুন স্পেশাল’-এর সঙ্গে রেললাইনে থাকা যাত্রীবাহী বাসের ধাক্কায় ১২ জন নিহত হন। নিহতের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ শিশু রয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, রেললাইনের গেটম্যানের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যেই দুই গেটম্যানকে বরখাস্ত করেছে এবং পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনও ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

হবিগঞ্জে পিকআপ খাদে উল্টে নিহত ৪

রোববার ভোরে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে এক নারী ও এক কিশোরসহ মোট ৪ জন নিহত হন। পুলিশ ধারণা করছে, গভীর রাতে বা ভোরের কোনো এক সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। সকালে রেকার দিয়ে পিকআপটি উদ্ধার করা হলে ভেতর থেকে মরদেহগুলো পাওয়া যায়।

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আরও ৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে সেখানে যানজট সৃষ্টি হয়। পেছন থেকে আসা দোয়েল পরিবহনের একটি বেপরোয়া বাস জটলার মধ্যে প্রবেশ করলে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও এক যাত্রী রয়েছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর
প্রধানমন্ত্রীকে সৌদি যুবরাজের আমন্ত্রণ
ফাইল ছবি
এনআইডি সংশোধনে নতুন সিদ্ধান্ত ইসির
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব