• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে কৃষকদের নিয়ে ব্যতিক্রমী ঈদ উৎসব

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি    ২২ মার্চ ২০২৬, ১০:১৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ী বাল্যবিবাহ প্রতিরোধে প্রান্তিক কৃষকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী ‘কৃষকের ঈদ উৎসব’ খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিন উপজেলার উত্তর বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উৎসবের আয়োজন করে ফাইট আনটিন লাইট ফুল নামে একটি সংগঠন। এতে অংশ নেন এলাকার কৃষক, কৃষাণীসহ নানা বয়সী মানুষ।

উৎসবকে কেন্দ্র করে মাঠজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ। অংশগ্রহণকারীদের জন্য ছিল বিভিন্ন আয়োজন, যা ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে। গ্রামীণ কৃষকদের সঙ্গে সরাসরি সময় কাটিয়ে তাদের আনন্দে সামিল হন আয়োজকরা।

অংশগ্রহণকারী কৃষকরা জানান, এমন আয়োজন তাদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

আয়োজকরা জানান, প্রান্তিক কৃষকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের অবদানের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সব মিলিয়ে এ ‘কৃষকের ঈদ উৎসব’ গ্রামীণ জনপদে এনে দিয়েছে ভিন্নমাত্রার আনন্দ ও সম্প্রীতির বার্তা।

ভিওডি বাংলা/জাহাঙ্গীর আলম/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিমুল বাগানে যাওয়া হলনা সাফিকুলের
শিমুল বাগানে যাওয়া হলনা সাফিকুলের
জনগণকে ভালো রাখা বিএনপির অন্যতম কমিটমেন্ট: ফকির মাহবুব আনাম
জনগণকে ভালো রাখা বিএনপির অন্যতম কমিটমেন্ট: ফকির মাহবুব আনাম
এক দুর্ঘটনায় শেষ পুরো পরিবার, কেউ হারিয়েছেন বাবা-মা
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এক দুর্ঘটনায় শেষ পুরো পরিবার, কেউ হারিয়েছেন বাবা-মা