• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কক্সবাজার সৈকতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি    ২২ মার্চ ২০২৬, ০৯:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর দখলমুক্ত বালিয়াড়ি পুনরায় যাতে দখল না হয়- তা নিশ্চিত করতে কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘কক্সবাজার সৈকত দখল করে গড়ে ওঠা বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না। নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হবে।  পাশাপাশি প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে।

রোববার (২২ মার্চ) বিকাল সোয়া ৪টার দিকে সুগন্ধা পয়েন্ট এলাকায় উচ্ছেদকৃত স্থান পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি উচ্ছেদ-পরবর্তী পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে মন্ত্রী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বালিয়াড়ির ওপর কোনো ধরনের স্থাপনা রাখা যাবে না। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এর আগে কক্সবাজার সফরকালে ৯ মার্চ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই নির্দেশনার ধারাবাহিকতায় জেলা প্রশাসনের অভিযানে সুগন্ধা ও কলাতলী পয়েন্ট দখলমুক্ত করা হয়।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিমুল বাগানে যাওয়া হলনা সাফিকুলের
শিমুল বাগানে যাওয়া হলনা সাফিকুলের
জনগণকে ভালো রাখা বিএনপির অন্যতম কমিটমেন্ট: ফকির মাহবুব আনাম
জনগণকে ভালো রাখা বিএনপির অন্যতম কমিটমেন্ট: ফকির মাহবুব আনাম
এক দুর্ঘটনায় শেষ পুরো পরিবার, কেউ হারিয়েছেন বাবা-মা
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এক দুর্ঘটনায় শেষ পুরো পরিবার, কেউ হারিয়েছেন বাবা-মা