• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দ্রুত সময়ে স্থানীয় সরকার নির্বাচন চায় বিরোধী দল

নিজস্ব প্রতিবেদক    ২২ মার্চ ২০২৬, ০৯:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

একইসঙ্গে তিনি সিলেটের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটিয়ে ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

রোববার (২২ মার্চ) সকালে নগরীর সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনের জন্য অপেক্ষায় আছি। এটি দ্রুত হওয়া উচিত।

তিনি বলেন, আমরা সরকারের ভালো কাজকে নৈতিক সমর্থন দেব, তবে জনস্বার্থবিরোধী কোনো কিছু মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধিদের মাধ্যমেই জনগণের কাজ সম্পন্ন হওয়া উচিত, যাতে জবাবদিহি নিশ্চিত হয় এবং তৃণমূল পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী হয়।

সিলেট দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনার শিকার উল্লেখ করে তিনি বলেন, সিলেটের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা যাবে না। ঢাকায় থেকে সড়কপথে সিলেটে আসার পথে বিভিন্ন স্থানে সড়কের বেহাল চিত্র দেখা গেছে, যা এ অঞ্চলের অবকাঠামোগত দুরবস্থার প্রমাণ। শুধু সড়ক নয়, সব খাতেই সিলেটের প্রাপ্য নিশ্চিত করতে হবে।

‘আমরা অতিরিক্ত কিছু চাই না, ন্যায্য অধিকারটাই চাই’, যোগ করেন তিনি।

সিলেটের উন্নয়ন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও তার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিরোধী দল হিসেবে তারা জনগণের পক্ষে দাবি তুলে যাবেন, তবে বাস্তবায়নের দায়িত্ব সরকারের।

জামায়াত আমির বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর দেশ ঘুরে দাঁড়ালেও এখনো সংকট পুরোপুরি কাটেনি। সমাজে অনিয়ম, বিশৃঙ্খলা ও প্রতিহিংসার প্রবণতা বিদ্যমান রয়েছে। ফ্যাসিবাদের একটি বড় অংশ বিদায় নিলেও তার প্রভাব এখনো রয়ে গেছে।

গণভোট ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে মত দিলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। এতে মানুষের মধ্যে আবারও অনাস্থা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি দাবি করেন, ৬৫ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছেন, কিন্তু সেই প্রত্যাশার পূর্ণ প্রতিফলন এখনো দেখা যায়নি।

মতবিনিময় সভায় তিনি সিলেটের সাংবাদিক সমাজের ঐতিহ্য ও সামাজিক সহমর্মিতার প্রশংসা করেন এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব, সিলেট মহানগর জামাতের আমির ফখরুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামাতের নায়েবে আমির নজরুল ইসলাম বাবুল, জেলা জামাতের সেক্রেটারি জয়নাল আবেদীনসহ জেলা ও মহানগর জামায়াতের নেতারা।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক এমপি জি এম ফজলুল হক আর নেই
সাবেক এমপি জি এম ফজলুল হক আর নেই
লঞ্চ দুর্ঘটনা-সান্তাহারে ট্রেন লাইনচ্যুতি, তদন্ত ও শাস্তির দাবি
জামায়াত সেক্রেটারি: লঞ্চ দুর্ঘটনা-সান্তাহারে ট্রেন লাইনচ্যুতি, তদন্ত ও শাস্তির দাবি
গুম, খুন ও জুলাই শহীদ পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান
গুম, খুন ও জুলাই শহীদ পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান