• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘জুলাই সনদ অস্বীকারের সুযোগ নেই’: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ২১ মার্চ ২০২৬, ০৬:৪৩ পি.এম.
সাংবাদিকদের সাথে কথা বলছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
সাংবাদিকদের সাথে কথা বলছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

সংবিধানের দোহাই দিয়ে ‘জুলাই সনদ’ অস্বীকার করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ।

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের কথা থাকলেও তা বাস্তবায়িত না হওয়ায় হতাশা তৈরি হয়েছে। সরকার দ্রুত এই পরিষদ গঠন না করলে ঈদের পর সংসদের ভেতরে ও বাইরে থেকে বিরোধী দল সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে বলেও তিনি জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য এক মাস যথেষ্ট সময় নয়; এজন্য আরও সময় নিয়ে পর্যবেক্ষণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ কয়েকটি কাজ সরকার দ্রুত বাস্তবায়ন করেছে, যা ইতিবাচক। তবে সামগ্রিক পরিস্থিতি বোঝার জন্য সরকারের কার্যক্রম আরও পর্যবেক্ষণ করা হবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যুবদলের সভায় সভাপতি-সম্পাদকের বাকবিতণ্ডা
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল লোগো।
‘জাতীয়তাবাদী সাইবার দল’ বিএনপির সংগঠন নয়
ফাইল ছবি
গোপালগঞ্জে হচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’