• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিক্ষক থেকে সেবক—ইয়াসিন আলীর স্মরণে ব্যতিক্রমী আয়োজন

পঞ্চগড় প্রতিনিধি    ২২ মার্চ ২০২৬, ০৯:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

“ব্ল্যাকবোর্ডের কালো আকাশ আমায় এনে দে না,
এনে দে না বয়সটা ছয় কিংবা সাত—
হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত…”

সহস্রবার সালাম সেই মানুষটিকে—
যিনি ছিলেন গুরু, যার হাত ধরেই শুরু হয়েছিল শিক্ষাজীবনের প্রথম পথচলা।

প্রিয় শিক্ষক মরহুম ইয়াসিন আলী স্যারের স্মরণে আয়োজন করা হয় ইয়াসিন আলী স্যার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিদ্বন্দ্বী দল হিসেবে অংশ নেয় মনোজ স্যারের স্মৃতি দল।

রোববার (২২ মার্চ) পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়ায় ঈদ উপলক্ষে খোচা বাড়ি ও পাল্টাপাড়া এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয় একদিনের এই ক্রিকেট টুর্নামেন্ট। খেলাকে ঘিরে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অংশ নেন বিভিন্ন বয়সী খেলোয়াড় ও দর্শনার্থীরা।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে জয়ী ও বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে আনন্দ আর উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো আয়োজন।

ইয়াসিন আলী শুধু একজন শিক্ষকই ছিলেন না—
তিনি ছিলেন গরিব, দুঃখী ও মেহনতি মানুষের একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক। সবার বিপদে-আপদে নিঃস্বার্থভাবে এগিয়ে আসতেন তিনি। তার মানবিকতা, ভালোবাসা ও দায়িত্ববোধ আজও মানুষকে অনুপ্রাণিত করে।

এছাড়াও তিনি ৩ নং আলোয়া খোয়া  ইউনিয়নের বিএনপির প্রতিষ্ঠাতা ও ইউনিয়ন সভাপতি ছিলেন। 

অনুষ্ঠানে উপস্থিত আয়োজক ও এলাকাবাসী স্যারের স্মৃতিচারণ করেন। তাদের কথায় উঠে আসে—ইয়াসিন আলী স্যারের  স্মরণে নানান স্মৃতিচারনামূলক কথা।

এই আয়োজন যেন শুধুই একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়—
এটি হয়ে উঠেছে একজন প্রিয় শিক্ষক ও মানবদরদী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

ভিওডি বাংলা/রাশাদ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিমুল বাগানে যাওয়া হলনা সাফিকুলের
শিমুল বাগানে যাওয়া হলনা সাফিকুলের
জনগণকে ভালো রাখা বিএনপির অন্যতম কমিটমেন্ট: ফকির মাহবুব আনাম
জনগণকে ভালো রাখা বিএনপির অন্যতম কমিটমেন্ট: ফকির মাহবুব আনাম
এক দুর্ঘটনায় শেষ পুরো পরিবার, কেউ হারিয়েছেন বাবা-মা
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এক দুর্ঘটনায় শেষ পুরো পরিবার, কেউ হারিয়েছেন বাবা-মা