{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ড্রোন ঘটনার পর দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ


প্রকাশ:  ১৬ মার্চ ২০২৬, ১০:০৫ এ.এম.
শেয়ার করুন 0
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

ড্রোন–সংক্রান্ত একটি ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের ভাষ্য, যাত্রী ও বিমানবন্দর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ঘটনায় ভ্রমণকারীদের তাঁদের ফ্লাইটসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

যাত্রী চলাচলের দিক থেকে দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাত শুরুর আগ পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচিত ছিল। ২০২৫ সালে প্রায় ৯ কোটি যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন।

তথ্যসূত্র: বিবিসি

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন
ফাইল ছবি
জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ
ছবি: সংগৃহীত
মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক