• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

গোয়ালঘরে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন

পাবনা প্রতিনিধি    ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ পি.এম.
গোয়ালঘরে মজুদ রাখা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ -ছবি-ভিওডি বাংলা

পাবনার সুজানগরে গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এগুলো অবৈধভাবে মজুদ রাখা হয়েছিল বলে জানিয়েছেন অভিযানকারী কর্মকর্তারা।  

শনিবার (১৪ মার্চ) উপজেলার চিনাখড়া বাজারের খান এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সন্টু ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে এসব জ্বালানী উদ্ধার করা হয়।

পাবনা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অভিযানের খবর পেয়ে বাজারের খান এন্টারপ্রাইজের সন্টু ইসলাম দোকান বন্ধ করে দেন। স্থানীয়রা জানায়, দোকানের পেছনেই তার বাসা। 

পরে দোকানের পেছনে অভিযান চালিয়ে গোয়ালঘরে মজুদ রাখা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করা হয়।

তিনি বলেন, 'সংকটকে কাজে লাগিয়ে ক্রেতাদের জিম্মি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে জ্বালানি তেল মজুদ করা হয়েছিল। জব্দ করার পর তেলগুলো সরকার নির্ধারিত মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করা হয় এবং তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।'

তিনি আরও বলেন, 'এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ ছিলো। কিন্তু ওই দোকানির আচরণ সন্দেহজনক হওয়ায় ভেতরে গিয়ে অবৈধভাবে মজুদ করা তেল পাওয়া যায়।'

আতাইকুলা ও চিনাখড়াসহ চারটি বাজারের মোট ৬টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। তারা মজুদ করা ছাড়াও অতিরিক্ত দামে পেট্রল, ডিজেল ও অকটেন বিক্রি করছিল।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে