• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মেসিকে ছাপিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়লেন রোনালদো কার্বন ক্রেডিট হতে পারে দেশের নতুন অর্থনৈতিক শক্তি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ডিএসসিসির অংশগ্রহণ, নেতৃত্বে আবদুস সালাম ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী দানব হাসিনা ফিরলে অনেকের জীবন কালো করে দেবে: সংসদে রেহানা আক্তার ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

মন্ত্রীকে স্বাগত জানাতে শিক্ষার্থীদের দাঁড় করানো যাবে না: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি    ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৩ পি.এম.
সাংবাদিকদের সাথে কথা বলছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

তিনি বলেন, ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের রোদে কিংবা সড়কের পাশে দাঁড় করিয়ে সংবর্ধনা দেওয়ার আয়োজন করতে পারবে না।

অনুষ্ঠানে যাওয়ার পথে শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানাতে দেখে তিনি তাৎক্ষণিকভাবে অসন্তোষ প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করতে হবে। আমার জন্য কোনো ছাত্রছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না। কোনো শিক্ষক যেন এ ধরনের কাজ না করেন।

তিনি আরও বলেন, তার জন্য কোনো শিক্ষক বা শিক্ষার্থী রাস্তায় দাঁড়াতে পারবে না। ফুলের তোড়া বা ফুলের মালা দেওয়ার আয়োজনও করা যাবে না।

এ সময় উপস্থিত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের দ্রুত ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা আর কখনো রোদের মধ্যে রাস্তায় দাঁড়াবে না। তোমাদের রাস্তায় এসে শুভেচ্ছা জানানোর দরকার নেই। আমি নিজেই বিভিন্ন স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করব।

এদিন শিক্ষামন্ত্রী চাঁদপুরের কচুয়ায় নিবন্ধিত বেসরকারি এতিমখানায় অনুদানের চেক বিতরণ করেন। এছাড়া উপজেলা সমাজকল্যাণ কমিটি ও রোগী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চেক ও হুইলচেয়ার বিতরণ করা হয়। পরে তিনি কচুয়া প্রাথমিক শিক্ষা ও বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে অংশ নেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ডিবি কর্মকর্তা প্রত্যাহার
হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ডিবি কর্মকর্তা প্রত্যাহার
আ. লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন কর্মীরা
আ. লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন কর্মীরা
ডিসি সারওয়ার দিলেন পাঁচ লাখ টাকা
ডিসি সারওয়ার দিলেন পাঁচ লাখ টাকা