• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

হাটহাজারীতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১১ মার্চ ২০২৬, ১১:০৭ পি.এম.
হাটহাজারীতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার। ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একাধিক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া পাহাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাটহাজারী মডেল থানা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজের নেতৃত্বে এবং হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই রূপন নাথসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পশ্চিম ধলই এলাকার বাসিন্দা মো. এরশাদ (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ উদালিয়া ২ নম্বর ওয়ার্ডের মিয়া জান চৌধুরী বাড়িতে বসবাস করতেন।

এ সময় তার কাছ থেকে ৩টি কাঠের বাটযুক্ত দেশীয় একনালা বন্দুক, ১টি লোহা ও প্লাস্টিকের বাটযুক্ত দেশীয় একনালা বন্দুক, পলিথিনে মোড়ানো ১০ রাউন্ড সাদা রঙের বন্দুকের কার্তুজ, ২টি কাঠের বাটযুক্ত দা এবং ৪টি দেশীয় কুড়াল উদ্ধার করা হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বুধবার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দেশীয় অস্ত্রসহ এরশাদকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি বর্তমানে হাটহাজারী মডেল থানার হাজতে রয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/এম ওসমান গনি/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে