টপ নিউজ
আত্মপক্ষ সমর্থনে আদালতে ইনুর ৬৪ পৃষ্ঠার লিখিত বক্তব্য
নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২৬, ০৪:৩৮ পি.এম.

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ আদালতে আত্মপক্ষ সমর্থন করে ৬৪ পৃষ্ঠার লিখিত বক্তব্য জমা দিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তাকে কারাগার থেকে আদালতে আনা হলেও অসুস্থতার কারণে কাঠগড়ায় তোলা হয়নি।
মঙ্গলবার (১০ মার্চ) আদালতের ২নম্বর ট্রাইব্যুনালে ইনুর মামলায় (নম্বর ৩/২৫ ) আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য প্রদানের দিন ধার্য ছিলো।
এ সময় ইনুর পক্ষের আইনজীবী জানান, ইনু অসুস্থ। তখন আদালত লিখিত বক্তব্য জমা দিতে বলেন। অন্যথায় এ পর্ব এখানে শেষ করে আসামী পক্ষের যুক্তি-তর্কের দিন ধার্য করা হবে মর্মে জানানো হয়। তখন ইনুর আইনজীবীরা ইনুর ৬৪ পৃষ্ঠার লিখিত বক্তব্য আদালতে জমা দেন। পরে ইনুকে কাঠগড়ায় না তুলে বক্তব্য প্রদান পর্বটি শেষ করে আদালত।
ভিওডি বাংলা/জা
পড়ুন জাসদ সভাপতি হাসানুল হক ইনু ৬৪ পৃষ্ঠার লিখিত বক্তব্য







