• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের জেল সীতাকুণ্ডেই ঝুঁকিতে ২৫ হাজার মানুষ, ১০০ পরিবারকে সরে যেতে নির্দেশ চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বাগেরহাট-১ আসনে ভোট পুনর্গণনার নির্দেশ

আদালত প্রতিবেদক    ৫ মার্চ ২০২৬, ০৭:৩৫ পি.এম.
উচ্চ আদালত। ফাইল ছবি
উচ্চ আদালত। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আসনের প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এ নির্দেশ দেন। ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের করা আবেদনের শুনানির পর আদালত এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী হাসানুল আলম।

আদালতে কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী মোস্তাক। তার সঙ্গে ছিলেন আইনজীবী হাসানুল আলম।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট।

তিন উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি। ভোটের ফল প্রকাশের পর কয়েকটি কেন্দ্রের ঘোষিত ফলাফল নিয়ে আপত্তি তুলে নির্বাচন কমিশন-সংক্রান্ত বিভিন্ন দপ্তরে যান বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণ। প্রতিকার না পেয়ে তিনি উচ্চ আদালতের নির্বাচনি ট্রাইব্যুনালে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন।

ওই আবেদনের শুনানি শেষে আদালত আজ ভোট পুনর্গণনার নির্দেশ দেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
৩০ লাখ টাকা পেল সেই হাত হারানো শিশু
ছবি: সংগৃহীত
বিদেশযাত্রার অনুমতি পেলেন বসুন্ধরা পরিবারের দুই সদস্য
কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২
বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা: তিনজনের ১০ বছরের জেল