• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন

আদালত প্রতিবেদক    ৮ মার্চ ২০২৬, ০১:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য, ভয়ভীতি ও অবমাননার অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত রোববার (৮ মার্চ) এ আদেশ দেন। এর আগে বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী আমিরুল ইসলাম জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে মির্জা আব্বাসের কাছে পরাজিত হন। নির্বাচনের সময় এবং পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পত্রিকায় মিথ্যা, মানহানিকর বক্তব্য ও হুমকি দিয়েছেন।

আবেদনে আরও বলা হয়, গত ৫ মার্চ পাটওয়ারীর মানহানিকর বক্তব্য ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হয়ে মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক কেরিয়ার ক্ষুণ্ণ করেছে। এগুলো শিষ্টাচার ও সভ্যতার পরিপন্থী এবং পরিকল্পিতভাবে মানহানিকর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বী ছিলেন। নির্বাচনে মির্জা আব্বাস প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তবে ফল ঘোষণার পর নাসীরুদ্দীন পাটওয়ারী ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছিলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি