• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল আসছে আজ

নিজস্ব প্রতিবেদক    ১০ মার্চ ২০২৬, ০৯:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আসছে। বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, মঙ্গলবার (১০ মার্চ) এই জ্বালানি তেল দেশে পৌঁছানোর কথা রয়েছে।

বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের দিক থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তেল বাংলাদেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বিপিসি সূত্রে জানা গেছে, দেশে জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং সারা দেশে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানির ফলে পরিবহন ব্যয় কমবে এবং সময়ও উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, স্থলপথ বা সমুদ্রপথে তেল আমদানির তুলনায় পাইপলাইনের মাধ্যমে সরবরাহ অনেক বেশি কার্যকর। এতে পরিবহন ঝুঁকি কমে এবং দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়। এ কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ অনুরোধ জানান।

বিপিসি সূত্র আরও জানায়, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে মোট ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির একটি চুক্তি বিদ্যমান রয়েছে। তবে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের কারণে এই আমদানি কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ ছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা