• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বিস্ফোরণে কাঁপছে ইরানের বিভিন্ন শহর, বাড়ছে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক    ১০ মার্চ ২০২৬, ০৫:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে মঙ্গলবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় কেঁপে উঠছে দেশের বিভিন্ন এলাকা।

তেহরানে অবস্থানরত কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরার সাংবাদিক তোহিদ আসাদি জানান, গত কয়েক ঘণ্টায় রাজধানীর পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি ইসফাহান, তাবরিজ ও আহভাজসহ দেশের বিভিন্ন স্থানে হামলার খবর পাওয়া গেছে।

এসব হামলায় হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়। তবে পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

এদিকে ইরান সরকারের বিভিন্ন বার্তায় বলা হয়েছে, তাদের পাল্টা হামলা অব্যাহত থাকবে। দেশটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এই মুহূর্তে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই।

ইরানে নতুন দফায় হামলা শুরু করেছে ইসরায়েলে। দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!