• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পৃথক ঘটনায় ভাঙ্গুড়ায় শিশুসহ ২ জনের মৃত্যু

পাবনা প্রতিনিধি    ৮ মার্চ ২০২৬, ০৪:১৯ পি.এম.
ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাতনামা ব্যক্তি। ছবি: ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে এক শিশু ও ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে এ দূর্ঘটনা ঘটে।

পানিতে ডুবে মৃত শিশু ১৩ মাস বয়সী তালহা ভাঙ্গুড়া উপজেলার মৌহাট গ্রামের সোহেল রানার ছেলে। আর ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল দশটার দিকে শিশু তালহা বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। খেলার এক পর্যায় বাড়ির আঙ্গিনায় রাখা পানি ভর্তি চাড়ির (পানি রাখার পাত্র) মধ্যে পড়ে যায়। স্বজনরা তালহা কে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে চাড়ির মধ্যে থেকে তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।  

এদিকে একইদিন সকালে ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তি (৩৫) নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে অজ্ঞাত ওই ব্যাক্তি রেললাইনের ওপর দিয়ে পায়ে হেঁটে বড়ালব্রিজ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। সে সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে শিশুটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া যায়নি। অভিভাবকদের আরো সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। আর ট্রেনের ধাকায় অজ্ঞাত ব্যাক্তি নিহত হওয়ার বিষয়ে ওসি বলেন, এটি সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের আওতায়। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এসে আইনগত ব্যবন্থা গ্রহন করবে।

ভিওডি বাংলা/এম এস রহমান/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ, ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিট ১১ এপ্রিল
গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ, ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিট ১১ এপ্রিল
রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্বের দাবি
আন্তর্জাতিক নারী দিবস রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্বের দাবি
রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত
রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত