• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

নিজের বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়ালেন ওসি

নীলফামারী প্রতিনিধি    ৮ মার্চ ২০২৬, ০৮:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নীলফামারীর ডিমলায় মানববন্ধনের সামনের সারিতে হঠাৎ এসে দাঁড়ালেন ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার পরিষদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ ডিমলা থানা পুলিশের উদ্যোগে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। মাহফিলের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নুরুল ইসলাম নামে একজনকে মানবপাচার চক্রের সদস্য দাবি করে দেখানো হয়।

এর প্রেক্ষিতে আজ দুপুরে ডিমলা উপজেলার বিভিন্ন ছাত্র ও সাধারণ জনগণ ‘ওসির বিরুদ্ধে বদলির দাবি’ নিয়ে মানববন্ধন করে। অনুষ্ঠান চলাকালীন সময়ে ওসি শওকত আলী ঘটনাস্থলে উপস্থিত হন এবং মানববন্ধনের সামনের সারিতে দাঁড়িয়ে জনগণের বক্তব্য শোনেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, “ডিমলা থানা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের একজনকে দাওয়াত দেওয়া হয়েছিল। তিনি আইনশৃঙ্খলা ঠিকভাবে রাখতে পারছেন না। আমরা অবিলম্বে ওসির বদলি চাই।”

এ বিষয়ে ওসি শওকত আলী বলেন, “আমরা কখনো একজন অপরাধীকে দাওয়াত দিতে পারি না। আমাদের পক্ষ থেকে তাকে দাওয়াত করা হয়নি। হয়তো তিনি ইফতারের সময় উপস্থিত ছিলেন। তবে কেউ দোষী হলে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “আমি শুনেছি আমার বিরুদ্ধে মানববন্ধন হচ্ছে। আমি সেখানে গিয়ে দাঁড়িয়ে সকলের বক্তব্য শোনেছি এবং বলেছি, পুলিশ কখনো অপরাধীকে দাওয়াত দেয়নি।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার