• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হামলার পরিধি আরও বাড়ানোর হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক    ৯ মার্চ ২০২৬, ০৯:৩২ এ.এম.
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, শত্রুপক্ষের বিরুদ্ধে হামলার পরিমাণ আরও বাড়ানো হবে। রোববার এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।

তাসনিম নিউজের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ইউনিট নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেলআবিব, বির আল-সাবা এবং যুক্তরাষ্ট্রের আল-আযরাক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব হামলা ‘ট্রু প্রমিস-৪’ অভিযানের অংশ বলে জানানো হয়েছে।

আইআরজিসি জানায়, ‘আমিরুল মুমিনিন’ নামের এই অভিযানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের আল-আযরাক বিমানঘাঁটি তাদের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং সেখানে কয়েক দফা হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের তেলআবিব ও বির আল-সাবা এলাকায় ‘খাইবার শেকান’ নামের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

আইআরজিসি সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টা ও দিনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলার পরিধি আরও বাড়ানো হবে। এ বিষয়ে পরবর্তী তথ্য সময়মতো ইরানের জনগণকে জানানো হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরমুজ সংকটে বিশ্ব অর্থনীতিতে বড় ঝুঁকি
হরমুজ সংকটে বিশ্ব অর্থনীতিতে বড় ঝুঁকি
ইসরায়েলে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম পাঠালো যুক্তরাষ্ট্র
ইসরায়েলে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম পাঠালো যুক্তরাষ্ট্র
লেবাননের ১০ কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী
লেবাননের ১০ কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী