• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

আন্তর্জাতিক নারী দিবস

রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্বের দাবি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৮ মার্চ ২০২৬, ০৩:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

‘নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই’- এই প্রতিপাদ্যে মধুপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

রোববার (৮ মার্চ) সকাল সাড়ে দশটায় মধুপুর উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং সনাক-টিআইবি'র যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে আবার চত্বরে গিয়ে শেষ হয়। 

র‌্যালিতে অংশগ্রহণকারীরা ‘নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই’ স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা। পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। 

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দিন আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, সমাজ উন্নয়ন কর্মকর্তা সোনিয়া ইয়াসমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিনাত আরা, এবং সনাক মধুপুরের সভাপতি মো. বজলুর রশিদ খান'সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, তরুণ শিক্ষার্থী ও সমাজকর্মীরা।

এ সময় সনাক মধুপুরের সভাপতি বজলুর রশিদ খান টিআইবি’র ধারণাপত্র পাঠ করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন কিশোর-কিশোরী ক্লাবের স্বর্ণা, সিমরান ইসলাম প্রভা, আচিক মিচিক সোসাইটির প্রমিলা দিব্রা প্রমুখ।

বক্তারা বলেন, নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সমাজে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সমান সুযোগ নিশ্চিত করা হলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে হলে সমাজের সব স্তরে সচেতনতা বাড়াতে হবে। নারীর ক্ষমতায়ন, নারী ও কন্যা শিশুর সুরক্ষা এবং অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ভিওডি বাংলা/মোঃ লিটন সরকার/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ