• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা গ্লোবাল গেটওয়ে ফোরামে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী প্রজ্ঞাপন জারির নয় দিনেও যোগ দেননি সিলেটের ডিসি

চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিভিএসডব্লিউএর ইফতার মাহফিল

বাকৃবি প্রতিনিধি    ৬ মার্চ ২০২৬, ১০:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিভিএসডব্লিউএ) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (০৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি গ্যালারিতে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

ক্লাবের সভাপতি মো. আতিকুল ইসলামের (আতিক) সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন সিয়ামের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারম্যান ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, ক্লাব কোষাধ্যক্ষ মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসুর রহমান খান, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মো. আলম মিয়া, বাকৃবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব সহ ভেটেরিনারি অনুষদের প্রায় চার শতাধিক শিক্ষার্থী।

প্রধান অতিথির বক্তব্যে ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, "ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী হিসেবে তোমরা সবাই এই ক্লাবের সাথে জড়িত। তোমরা সবাই এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত থেকে উপকৃত হবে। আমি এই ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আমি আশা করি ঈদের ছুটিতে তোমরা নিজ এলাকায় টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত হবে, যাতে মানুষ সরাসরি আমাদের এই অ্যাসোসিয়েশন থেকে উপকৃত হয়।" 

ভিওডি বাংলা/আরাফাত হোসাইন/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অটোরিকশায় পাওয়া দুই লাখ টাকাসহ ব্যাগ প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে থানায় জমা দেন মো. রবিউল হোসেন। ছবি: ভিওডি বাংলা
কক্সবাজারে অটোরিকশায় পাওয়া ২ লাখ টাকা থানায় জমা
ছবি: সংগৃহীত
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় যুবকের আত্মহত্যা
ছবি: সংগৃহীত
প্রতিমন্ত্রীর চিঠিতে সিএমপির সদরঘাট থানার ওসি প্রত্যাহার