গাইবান্ধায় জাল টাকাসহ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

গাইবান্ধা জেলার সদর থানাধীন কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামস্থ কামারজানি বাজার থেকে জাল টাকা সহ রিয়াজুল ইসলাম (৪৩), পিতা-মোঃ হারুনুর রশিদ, সাং-উত্তর বারুকাঠি, থানা ও জেলা-ঝালকাঠি কে গ্রেপ্তার করে জেলা পুলিশ গাইবান্ধা
এ সময় উক্ত ব্যক্তির নিকট হতে ৫ টি ১০০০ (এক হাজার) টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আসন্ন ঈদুল ফিতর ২০২৬ কে কেন্দ্র করে বাজারে জাল টাকার ছড়াছড়ি বেড়ে যেতে পারে, সে লক্ষ্যে গাইবান্ধা জেলা পুলিশ ব্যবসায়ী এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রক্রিয়া চলমান এবং জাল টাকার বিস্তার রোধে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আজ ০৬/০৩/২০২৬ তারিখ গাইবান্ধা জেলা সদর থানা পুলিশ খবর পায় যে জাল টাকার একটি চক্র সদর থানার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামস্থ কামারজানি বাজারে দোকানে জাল টাকা দিয়ে পণ্য কেনার চেষ্টা করছে। খবর পাওয়ার পর পুলিশ তৎক্ষণাৎ উক্ত ঘটনাস্থলে যায় এবং উপস্থিত জনসাধারণের সহায়তায় জাল টাকা চক্রের একজনকে পাঁচটি এক হাজার টাকার জাল নোট সহ গ্রেফতার করে। উক্ত অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অপর সদস্য মোঃ জাহাঙ্গীর আলম কৌশলে পালিয়ে যায়।
উল্লেখ্য যে, আসন্ন ঈদকে কেন্দ্র করে জাল টাকার চক্র প্রতিরোধে গাইবান্ধা জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ এবং নিয়মিত কাজ করে চলেছে। এই চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভিওডি বাংলা/ইমন মিয়া/আ







