• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ৬ মার্চ ২০২৬, ০৪:৫৫ পি.এম.
বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা। পুরোনো ছবি

ইরান শুক্রবার (৬ মার্চ) ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বিমানবন্দরে আঘাত হেনেছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবেও একই সময়ে ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। লাইভ ফুটেজে দেখা গেছে, শহরের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদে ছোড়া হয়েছে। তবেক প্রতিহত করতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর সক্রিয় হয়। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, এখন পর্যন্ত অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।

অন্যদিকে, ইরানে সামরিক অভিযানের মেয়াদ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে চার সপ্তাহের মধ্যে অভিযান শেষ হবে বলে আশা প্রকাশ করেছিলেন। তবে বৃহস্পতিবার ব্রিটিশ সাময়িকী টাইমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার কোনো নির্ধারিত সময়সীমা নেই। ইরানে আমি শুধু আমাদের লক্ষ্য পূরণ করতে চাই। আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লক্ষ্য হলো; ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। চতুর্থ লক্ষ্য হলো, তাদের কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও থাকতে পারবে না।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করে। পরের দিন ট্রাম্প সাংবাদিকদের জানান, আশা করছেন অভিযান চার সপ্তাহের মধ্যে শেষ হবে। তবে এরপর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগেসেথ জানিয়েছেন, যুদ্ধ ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!