• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা গ্লোবাল গেটওয়ে ফোরামে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী প্রজ্ঞাপন জারির নয় দিনেও যোগ দেননি সিলেটের ডিসি

পাংশায় পুলিশের অভিযানে আ’লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৬ মার্চ ২০২৬, ০৬:৩৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় পুলিশের বিশেষ অভিযান ও ডেভিল হান্ট পরিচালনা করে আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহসপতিবার (৫ মার্চ) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, পাংশা থানার মামলা নং–৫, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫; জি আর নং–১৯৬; ধারা ১৫(১)/১৫(৩) স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪–এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মো. কেসমত আলী শেখ (৫২) কে গ্রেফতার করা হয়। তিনি মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং জাগির মালঞ্চী গ্রামের মো. শুকুর আলী শেখের ছেলে।

এছাড়াও পাংশা থানার এফআইআর নং–৯, তারিখ ৬ মার্চ ২০২৬; জি আর নং–৪৫; দণ্ডবিধি ১৮৬০ এর ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪ ধারার মামলার আসামি উকিল মন্ডল (৭০) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মৌরাট ইউনিয়নের বড় চৌবাড়িয়া গ্রামের মৃত মোন্তাজ মন্ডলের ছেলে।

অপরদিকে একটি জিআর ওয়ারেন্টভুক্ত আসামি পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মো. লিপু মিয়া (৪০)কে গ্রেফতার করা হয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/এস কে পাল সমীর/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অটোরিকশায় পাওয়া দুই লাখ টাকাসহ ব্যাগ প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে থানায় জমা দেন মো. রবিউল হোসেন। ছবি: ভিওডি বাংলা
কক্সবাজারে অটোরিকশায় পাওয়া ২ লাখ টাকা থানায় জমা
ছবি: সংগৃহীত
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় যুবকের আত্মহত্যা
ছবি: সংগৃহীত
প্রতিমন্ত্রীর চিঠিতে সিএমপির সদরঘাট থানার ওসি প্রত্যাহার