• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা গ্লোবাল গেটওয়ে ফোরামে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী প্রজ্ঞাপন জারির নয় দিনেও যোগ দেননি সিলেটের ডিসি

গৃহবধুকে গলা কেটে হত্যা

র‌্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার

   ৬ মার্চ ২০২৬, ০৮:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় ছোট বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে রংপুর র‌্যাব-১৩।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর র্যার-১৩। এর আগে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া আসামি মো. আবুল কালাম (৩৫) ও তার সহযোগীরা ৫ হাজার টাকার বিনিময়ে ভিকটিম শাহিদা খাতুনের ছোট বোনকে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেয়। বিষয়টি জানাজানি হলে শাহিদা খাতুন ও তার ছোট ভাই অভিযুক্তদের বিরুদ্ধে গ্রাম্য সালিশ ডাকেন। তবে সালিশের দিন অভিযুক্তরা উপস্থিত না হওয়ায় বিষয়টি অমীমাংসিত থেকে যায়।

এর জেরে এ বছরের গত ১৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভিকটিম শাহিদা খাতুন বাড়ির উঠানে টিউবওয়েলের পাশে রান্নার জন্য চাল ধুতে গেলে আগে থেকে ওত পেতে থাকা আবুল কালাম ও তার সহযোগীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের বাবা মো. সাইফুর রহমান বাদী হয়ে কচাকাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর-৫।

মর্মান্তিক এই হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গত ৫ মার্চ রাতে রংপুর জেলার বদরগঞ্জ থানার স্টেশন রোড এলাকায় মো. আব্দুল মতিন আনছারীর বাড়িতে অভিযান চালিয়ে মামলার প্রধান পলাতক আসামি মো. আবুল কালামকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া আবুল কালামের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার চর হরিকেশ এলাকায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অটোরিকশায় পাওয়া দুই লাখ টাকাসহ ব্যাগ প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে থানায় জমা দেন মো. রবিউল হোসেন। ছবি: ভিওডি বাংলা
কক্সবাজারে অটোরিকশায় পাওয়া ২ লাখ টাকা থানায় জমা
ছবি: সংগৃহীত
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় যুবকের আত্মহত্যা
ছবি: সংগৃহীত
প্রতিমন্ত্রীর চিঠিতে সিএমপির সদরঘাট থানার ওসি প্রত্যাহার