• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

প্রতি শনিবার ডিএসসিসিতে ‘পাবলিক হিয়ারিং ডে’ পালনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক    ৬ মার্চ ২০২৬, ০৭:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা জনগণের সক্রিয় অংশগ্রহণ ও নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে টেকসইভাবে সমাধানের লক্ষ্যে প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালনের উদ্যোগ নিয়েছে ডিএসসিসি।

শুক্রবার (৬ মার্চ) ডিএসসিসির এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম নগর ভবনে তার কার্যালয়ে সর্বসাধারণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন।

ডিএসসিসির গণবিজ্ঞপ্তি।

ঘোষণা অনুযায়ী, প্রতি শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত (রমজান মাস ব্যতীত অন্যান্য সময়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে ‘পাবলিক হিয়ারিং ডে’ অনুষ্ঠিত হবে।

এ সময় নগরীর বিভিন্ন সমস্যা, অভিযোগ ও নাগরিক সেবাসংক্রান্ত বিষয় নিয়ে সাধারণ মানুষ সরাসরি প্রশাসকের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত নাগরিকদের ‘পাবলিক হিয়ারিং ডে’-তে উপস্থিত হয়ে প্রশাসকের সঙ্গে মতবিনিময়ের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ভিওডি বাংলা/খতিব/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
জর্ডানে কোটি টাকার প্রতারণায় সিআইডির অভিযানে গ্রেপ্তার ৩
জর্ডানে কোটি টাকার প্রতারণায় সিআইডির অভিযানে গ্রেপ্তার ৩