• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সীতাকুণ্ডেই ঝুঁকিতে ২৫ হাজার মানুষ, ১০০ পরিবারকে সরে যেতে নির্দেশ চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

গৌরীপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ৬ মার্চ ২০২৬, ০২:৫৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নাছিমা আক্তার কনা (৩৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার ইয়াবার মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

 বুধবার (৫ মার্চ) রাতে গৌরীপুর রেলস্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থানার এসআই মো. মহসিন হাসানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। রাত প্রায় ৮টা ২৫ মিনিটে গৌরীপুর রেলস্টেশন রোডের সুজিত স্টোরের দক্ষিণ পাশে পাকা সড়কের উপর কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে নাছিমা আক্তার কনাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ৩০টি সবুজ রঙের জিপার ব্যাগে রাখা মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন প্রায় ৬০০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত নাছিমা আক্তার কনা গৌরীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাড়িওয়ালাপাড়া এলাকার মৃত আব্দুল আজিজ সর্দারের মেয়ে এবং জুলহাসের স্ত্রী। বর্তমানে তিনি ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন আকুয়া বাইপাস এলাকার জলিল মোল্লার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে ইয়াবাগুলো জব্দ করে জব্দ তালিকা প্রস্তুত করা হয় বলে পুলিশ জানায়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১০(গ) ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইন চার্জ কামরুল ইসলাম বলেন গৌরীপুরে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/জা  
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত
এনসিপির যুব শাখার ৫ নেতা কারাগারে
অটোরিকশায় পাওয়া দুই লাখ টাকাসহ ব্যাগ প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে থানায় জমা দেন মো. রবিউল হোসেন। ছবি: ভিওডি বাংলা
কক্সবাজারে অটোরিকশায় পাওয়া ২ লাখ টাকা থানায় জমা
ছবি: সংগৃহীত
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় যুবকের আত্মহত্যা