• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সীতাকুণ্ডেই ঝুঁকিতে ২৫ হাজার মানুষ, ১০০ পরিবারকে সরে যেতে নির্দেশ চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

বাকৃবির বৃহত্তর রংপুর সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি    ৬ মার্চ ২০২৬, ০২:০৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট এবং নীলফামারী জেলা নিয়ে গঠিত বৃহত্তর রংপুর সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে ওই মাহফিল অনুষ্ঠিত হয়। 

ওই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান প্রামাণিক, সাধারণ সম্পাদক কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল আলম, সহ-সভাপতি ১ কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, সহ-সভাপতি ২ প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান, প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মকবুল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

এছাড়া সংগঠনটির সদস্য ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. সাইফুর রহমানও উপস্থিত ছিলেন। এসময় সমিতির পক্ষ থেকে দেশের কল্যাণে দোয়া করা হয়।

আয়োজকরা বলেন, এই ইফতার ও দোয়া মাহফিল আমাদের ভ্রাতৃত্ব আর পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করুক। একে অপরের পাশে দাঁড়ানোর শক্তি যেন আমরা পাই এই দোয়াই সবার কাছে চাই। তারা আরও আশা প্রকাশ করেন, বাকৃবির গ্রাজুয়েটরা দেশের বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করবে ও সেখানে ভালো কাজের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং সবার কল্যাণে অবদান রাখবে।

ভিওডি বাংলা-আরাফাত হোসাইন/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত
এনসিপির যুব শাখার ৫ নেতা কারাগারে
অটোরিকশায় পাওয়া দুই লাখ টাকাসহ ব্যাগ প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে থানায় জমা দেন মো. রবিউল হোসেন। ছবি: ভিওডি বাংলা
কক্সবাজারে অটোরিকশায় পাওয়া ২ লাখ টাকা থানায় জমা
ছবি: সংগৃহীত
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় যুবকের আত্মহত্যা