• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সীতাকুণ্ডেই ঝুঁকিতে ২৫ হাজার মানুষ, ১০০ পরিবারকে সরে যেতে নির্দেশ চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

সাঘাটায় শর্ট সার্কিটের আগুনে কৃষকের ৪ লক্ষাধিক টাকার ক্ষতি

গাইবান্ধা প্রতিনিধি    ৬ মার্চ ২০২৬, ১২:৪৩ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামে ৬ মার্চ দিবাগত রাতে গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যুসহ ঘরের মধ্যে থাকা বিভিন্ন মালামাল পুড়ে প্রান্তিক কৃষকের অনুমান ৪ লক্ষাধিক টাকা ক্ষতিতে নিঃস্ব হয়ে পড়েছে। 

সরে জমিনে গিয়ে জানাযায়, সাঘাটা উপজেলার পবনতাইড় গ্রামের ডাক বাংলার দক্ষিণ পাশের ছিনত উল্যার ছেলে আসাদুল ইসলাম রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে।  হঠাৎ গভীর রাতে পাশের বাড়ির লোকজন আগুন লেগেছে বলে তাকে ডাকাডাকি করতে থাকে।
 
তখন আসাদুল ঘুম থেকে উঠে দেখেন তার গোয়াল ঘরে থাকা বৈদ্যুতিক মিটারে আগুন লেগেছে। তার গোয়াল ঘরে আগুন লাগানোর বিষয়টি বিদ্যুৎ অফিসে অবগত করলে তারা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়।

ইতোমধ্যেই দ্রুত গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ে আসাদুলের ২টি গরু আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়, এছাড়াও গোয়াল ঘরের মধ্যে থাকা মালামালসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। 

সকালে আগুন লাগার সংবাদ পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কামাল পাশা মন্ডল ও জামায়াতের নেতাকর্মীরা ঘটনাস্থান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন। 

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত
এনসিপির যুব শাখার ৫ নেতা কারাগারে
অটোরিকশায় পাওয়া দুই লাখ টাকাসহ ব্যাগ প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে থানায় জমা দেন মো. রবিউল হোসেন। ছবি: ভিওডি বাংলা
কক্সবাজারে অটোরিকশায় পাওয়া ২ লাখ টাকা থানায় জমা
ছবি: সংগৃহীত
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় যুবকের আত্মহত্যা