• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের জেল সীতাকুণ্ডেই ঝুঁকিতে ২৫ হাজার মানুষ, ১০০ পরিবারকে সরে যেতে নির্দেশ চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে দু'পক্ষের সংঘর্ষ, সাংবাদিক ও ইউপি সদস্যের বাড়ি ভাঙচুর

মাদারীপুর প্রতিনিধি    ৫ মার্চ ২০২৬, ০৫:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাংবাদিক ও ইউপি সদস্যের বসতবাড়িসহ একাধিক বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর-লুটপাট করে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ হামলায় অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।  

বুধবার (৪ মার্চ) বিকালে সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোস্তফাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য হাবিব হাওলাদারের সাথে একই এলাকার সামচু সরদারের সাথে বিরোধ চলে আসছিল। এরই জেরে হাবিব হাওলাদারের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ সামচু সরদারের লোকজন। এ সময় দৈনিক দেশ রুপান্তরের মাদারীপুর জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ-এর বসতবাড়ি, ইউপি সদস্যের বসতঘরসহ অন্তত ১০টি বসতবাড়ি ও দোকানপাটে ভাঙচুর লুটপাট চালায় হামলাকারীরা। আগুনে পুড়িয়ে দেয় একটি রান্নাঘর। একই সময়ে দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে অন্তত ১০ জনকে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল মেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
 
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ইউপি সদস্য হাবিব হাওলাদার (৩৫), তার মা হাসিয়া বেগম (৬০), একই এলাকার মকবুল হাওলাদার (৬০), নাসির হাওলাদার (৪৫), জাকির হাওলাদার (৪২), ইদ্রিস হাওলাদারকে (২৫) মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এই ঘটনায় ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ দিলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

ভিওডি বাংলা/মহিবুল আহসান লিমন/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রেপ্তার হওয়া যুবদল নেতা ইমন সরকার। ছবি: সংগৃহীত
জামালপুরে ৩১ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার
অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত
এনসিপির যুব শাখার ৫ নেতা কারাগারে
অটোরিকশায় পাওয়া দুই লাখ টাকাসহ ব্যাগ প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে থানায় জমা দেন মো. রবিউল হোসেন। ছবি: ভিওডি বাংলা
কক্সবাজারে অটোরিকশায় পাওয়া ২ লাখ টাকা থানায় জমা