• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

নিষিদ্ধ ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন পিতা

ঝিনাইদহ প্রতিনিধি    ৪ মার্চ ২০২৬, ০৭:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে রাজনৈতিক সংশ্লিষ্টতাকে কেন্দ্র করে নিজের ছেলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন এক বাবা। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে মো. আবু জাফর (৪৮) তার ছেলে নাহিদ হাসান সবুজকে (২৪) ত্যাজ্য ঘোষণা করেছেন।

সোমবার (২ মার্চ) ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামার মাধ্যমে তিনি এ সিদ্ধান্ত কার্যকর করেন। নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী আবু জাফর হলফনামায় উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে পরিবারের অবাধ্য আচরণ করে আসছেন এবং নিজের ইচ্ছামতো জীবনযাপন করছেন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে থাকেন না, আলাদা বসবাস করছেন।

হলফনামায় আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হলেও নাহিদ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। বিশেষ করে গত ২১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলনের ঘটনায় তার নাম সামনে আসে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা নিয়ে তিনি বিব্রত হয়েছেন বলে উল্লেখ করেন আবু জাফর।

নথিতে স্পষ্ট করা হয়েছে, নাহিদ হাসান সবুজের আয়-রোজগার, দায়-দেনা বা ভবিষ্যৎ কর্মকাণ্ডের সঙ্গে আবু জাফর কিংবা তার পরিবারের কোনো সদস্যের সম্পর্ক থাকবে না। তার কোনো বেআইনি বা অনৈতিক কাজের দায় পরিবার নেবে না। ভবিষ্যতে তার সঙ্গে পারিবারিক ও আইনি সব ধরনের সম্পর্কচ্ছেদ বহাল থাকবে বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।

আবু জাফর বলেন, “দেশের আইন ও নীতিমালার পরিপন্থী কোনো কাজ আমার সন্তান করুক, তা আমি চাই না। বারবার সতর্ক করার পরও সে শোধরায়নি, তাই বাধ্য হয়ে আমি এ সিদ্ধান্ত নিয়েছি।”

ঝিনাইদহ জেলা জজ কোর্টের আইনজীবী মো. সাদাতুর রহমান হাদির মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন আবু জাফর।

ভিওডি বাংলা/এমএস 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে