• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদকে সামনে রেখে মুক্তিনগর ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি    ৪ মার্চ ২০২৬, ০৩:৩৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি ফেরাতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত ৩ মার্চ ২০২৬ ইং মঙ্গলবার খামার ধনারুহা দাখিল মাদরাসায় মুক্তিনগর ইউনিউন এর কার্ডধারীদের মাঝে পণ্য বিতরণ করতে দেখা গেছে।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিসিবি কার্ডধারীদের মাঝে এ পণ্য বিতরণ করা হচ্ছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক কার্ডধারীরা নিজ নিজ নির্ধারিত কেন্দ্রে পণ্য সংগ্রহ করছেন। প্যাকেজে রয়েছে, চাল, সয়াবিন তেল, মসুর ডাল, চিনি ও ছোলা বুট। প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

সংশ্লিষ্টরা জানান, স্বল্পমূল্যে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে নিম্নআয়ের মানুষ উপকৃত হচ্ছেন। বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তদারকি করছেন। 

‎ভিওডি বাংলা/খালেদ হাসান/আ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রেপ্তার হওয়া যুবদল নেতা ইমন সরকার। ছবি: সংগৃহীত
জামালপুরে ৩১ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার
অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত
এনসিপির যুব শাখার ৫ নেতা কারাগারে
অটোরিকশায় পাওয়া দুই লাখ টাকাসহ ব্যাগ প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে থানায় জমা দেন মো. রবিউল হোসেন। ছবি: ভিওডি বাংলা
কক্সবাজারে অটোরিকশায় পাওয়া ২ লাখ টাকা থানায় জমা