মেসির গোলে উজ্জীবিত আর্জেন্টিনা, উত্তাল আটলান্টার স্টেডিয়াম

লিওনেল মেসির সমতাসূচক গোলের পর যেন বদলে গেছে ম্যাচের চিত্র। দুই গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়ে ২-২ সমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়াম এখন পুরোপুরি আকাশি-সাদা সমর্থকদের উল্লাসে মুখর।
ম্যাচের ৮৭তম মিনিটে আর্জেন্টিনার আত্মবিশ্বাস তুঙ্গে। একের পর এক আক্রমণে মিশরের রক্ষণভাগকে চাপে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মেসির নেতৃত্বে আক্রমণভাগ ক্রমাগত সুযোগ তৈরি করছে, আর গ্যালারিতে প্রতিটি আক্রমণের সঙ্গে বাড়ছে দর্শকদের উন্মাদনা।
দুই গোলের লিড হারিয়ে মিশর কিছুটা ছন্দ হারালেও তারা এখনও লড়াই ছাড়েনি। পাল্টা আক্রমণ থেকে অবিশ্বাস্য এক জয়সূচক গোলের আশায় মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে আফ্রিকার প্রতিনিধিরা।
তবে এই মুহূর্তে ম্যাচের গতি ও নিয়ন্ত্রণ পুরোপুরি আর্জেন্টিনার পক্ষে। সমর্থকদের অবিরাম উৎসাহে উজ্জীবিত হয়ে জয়সূচক গোলের জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
নির্ধারিত সময় শেষের পথে। ম্যাচ কি অতিরিক্ত সময়ে গড়াবে, নাকি শেষ মুহূর্তে কোনো দল ছিনিয়ে নেবে জয়—সেই উত্তরের অপেক্ষায় শ্বাসরুদ্ধকর সময় পার করছেন মাঠে উপস্থিত হাজারো দর্শক এবং বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য