• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি আমার কাছে সরকারি-বিরোধী দল আলাদা কিছু নয়: স্পিকার রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বিএনপি: প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে জাইমাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

ঈদের ছুটি আরও বাড়ানোর বিষয়ে যে বার্তা দিলেন সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৩ মার্চ ২০২৬, ০৬:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করা যায়। তবে ছুটি বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে রয়েছে। 

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সবিচালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, “যে প্রস্তুতি নেওয়া হয়েছে, আশা করছি যাত্রাপথে স্বস্তি ও আরাম মিলবে। দেড় কোটি মানুষ দুই দিনের মধ্যে ঢাকা ছাড়তে চায়, তাই একদিন ছুটি বাড়ালে যাত্রাপথ আরও সহজ ও স্বস্তিদায়ক হবে। তবে ছুটি বাড়ানো সরকারের সিদ্ধান্ত। পরিস্থিতি অনুযায়ী সম্ভবত আগামীতে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।”

ছুটি সমন্বয় হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখনও সময় আছে। আমাদের প্রাক-প্রস্তুতিগুলো চলছে, মাঠে অবস্থান ও কার্যক্রম পরিচালনার প্রস্তুতি চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে ভবিষ্যতে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।”

পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও বাড়ানোর সম্ভাবনার কথা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে আলোচিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে ছুটি বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

চাঁদ দেখা সাপেক্ষে সম্ভাব্য ঈদুল ফিতর ২১ মার্চ (শনিবার) হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যেই ৫ দিনের ছুটি নির্ধারণ করেছে। সেই অনুযায়ী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ছুটি থাকবে।

এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশ অনুযায়ী ছুটি থাকবে।

সরকার মূলত ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে।

উল্লেখ্য, ১৯ মার্চের আগে ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি রয়েছে। মাঝে ১৮ মার্চ (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করা হলে শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা সাত দিনের সম্ভাবনা তৈরি হবে।

ভিওডি বাংলা/এমএস


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট
রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট
সেই গণতন্ত্রের মা আজ আমাদের মাঝে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
সেই গণতন্ত্রের মা আজ আমাদের মাঝে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বিএনপি: প্রধানমন্ত্রী
স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বিএনপি: প্রধানমন্ত্রী