• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তৃণমূলের প্রতিভায় গড়ে উঠবে বিশ্বমুখী ক্রীড়া: প্রতিমন্ত্রী আমিনুল হক শক্তিশালী পাসপোর্ট সূচকে তলানিতে বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর লেবানন সংঘাতে নতুন মোড়, ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার চলন্ত বিমানে নাটকীয় ঘটনা, দরজা খুলে লাফ দিলেন যাত্রী তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ আখ্যা দিল চীন রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের দেশে হামের পরিস্থিতি ভয়াবহ, ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে সরকার যাত্রা শুরু করেছে : প্রধানমন্ত্রী যে কারণে ফের আলোচনায় ওসামা বিন লাদেন রাজনৈতিক পরিচয় যাই হোক চাঁদাবাজ-অপরাধীকে ছাড় নয় : ডিএমপি কমিশনার

ঢাকায় অভিনন্দনের বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ৩ মার্চ ২০২৬, ০২:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন এবং ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

তিনি বলেন, ‘‘ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতির ঝিলে পুলিশ প্লাজার সামনে তার ছবি সম্বলিত ব্যানার এখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটা তৎক্ষনাৎ সরানো হয়।

‘‘রাজধানীর বিভিন্ন বিলবোর্ড বিভিন্ন কোম্পানি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে সেগুলো দ্রুত অপসারণ করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। কয়েকদিন আগে বিজয় সরণীর সড়ক দিয়ে প্রধানমন্ত্রী যাওয়ার সময়ে একটি এলইডিতে অভিনন্দন জানিয়ে তার ছবি প্রদর্শিত হচ্ছিল সেটা দেখে তিনি তখনই অপসারণের নির্দেশনা দিয়েছিলেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেন। সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী অফিসে আসেন। 

দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক। 

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘‘উপকুলীয় ও বঙ্গপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।”

‘ট্রাফিক সিগন্যাল : যানবাহনের গতি বেড়েছে’
ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যান চলাচলের গতি বেড়েছে। প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, ‘প্রধানমন্ত্রী  তারেক রহমানের কাছে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতি প্রকৃতি কেমন এই সংক্রান্ত একটি প্রতিবেদন আজকে উপস্থাপন করা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণেই যানবাহনের গতি বেড়েছে। 

রাজধানীতে আগে যানবাহনের স্বাভাবিক গতি ছিলো ৪ দশমিক ৫ কিলোমিটার যা কিনা পায়ে হাটা গতির সমান। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্বভার গ্রহণের পরে তিনি ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন। প্রতিবেদনে গত ১৪ দিনের একটি পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে যে, ভিভিআইপি প্রটোকলে যানচলাচল বাধাগ্রস্থ না হওয়ায় যানবাহনের গতি ৫ দশমিক ৩ কিলো মিটারে উন্নীত হয়েছে। কারণ প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন। ”

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রতিবেদনটি প্রধানমন্ত্রী দেখেছেন।

মোটা চাল বৃদ্ধির খবর শুনেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, “গতকাল মোটা চাল যেটা প্রান্তিক মানুষের খাদ্য সেই চাল খুচরা বাজারে বৃদ্ধির সংবাদ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে দ্রুত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন। দেখা গেছে যে, তাৎক্ষণিক এর ইতিবাচক প্রভাব বাজারে দেখা গেছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে : মন্ত্রী
এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে : মন্ত্রী
জেলা প্রশাসকদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
জেলা প্রশাসকদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
বর্তমান সরকারকে উচ্চস্বরে বকা দেওয়া যায়
জাহেদ উর রহমান বর্তমান সরকারকে উচ্চস্বরে বকা দেওয়া যায়