• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

হাসপাতাল চত্বর ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন এমপি আছগারের

পাবনা প্রতিনিধি    ২ মার্চ ২০২৬, ০৯:৪১ পি.এম.
ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার। ছবি: ভিওডি বাংলা

জামায়াত নেতাদের সাথে নিয়ে হাসপাতাল চত্বর ঝাড়ু দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন পাবনা-০৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার।

সোমবার (০২ মার্চ) দুপুরে পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে হাসপাতালের সার্বিক বিষয় ও চিকিৎসা সেবা নিয়ে আলোচনাও করেন সংসদ সদস্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মাওলানা আলী আছগার বলেন, ‘স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি রোগ প্রতিরোধ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত। জনগণের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও নিরাপদ ও কার্যকর করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত চালু রাখতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু তালিব, সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান সাপিনুর ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. আব্দুল হাই আল-রাজী, ফরিদপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউর রহমান, ফরিদপুর পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মজিবর রহমান।

এছাড়ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান এবং নিয়মিত মনিটরিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা আরও গতিশীল ও জনবান্ধব করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধারাবাহিক উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে হাসপাতালের সেবা গ্রহণকারী রোগী ও স্বজনরা একটি স্বাস্থ্যসম্মত পরিবেশে চিকিৎসাসেবা পাবেন।

ভিওডি বাংলা/এম এস রহমান/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০