প্রতিদিন ২০০ মানুষকে ইফতার করান স্বপ্ন ভূমি মসজিদ কর্তৃপক্ষ

ঘড়ির কাঁটায় তখন ঠিক সন্ধ্যা ৫ টা ৩০ মিনিট। কুষ্টিয়া কুমারখালী কয়া ইউনিয়নের স্বপ্নভূমি জামে মসজিদ চত্বরের পাটি বিছানো সারি সারি বসার জায়গা। কিছু জায়গায় কেউ কেউ বসেও রয়েছেন। আবার কিছু কিছু জায়গা এখনো খালি। যারা বসেছেন তাদের কেউ অসহায়, কেউ রিকশাচালক, কেউবা আবার পথচারী। বাদ যায়নি গ্ৰামের শিশুরাও।
এভাবেই সেখানে বসবেন ১৫০ থেকে ২০০ জন অসহায় ও নিম্ন আয়ের মানুষ। সারাদিন রোজা থাকার পর একসঙ্গে করবেন ইফতার। দিন শেষে তাদের তৃপ্তির ঢেকুরেই যেন এক ঝাঁক তরুণের প্রশান্তি।
স্বপ্নভূমি জামে মসজিদের প্রতিষ্ঠাতা মিলন হাসানের সহযোগিতায় প্রতিদিন ১৫০ থেকে ২০০ জন পথচারী, রিকশাচালক, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের ইফতার করান। কয়েকজন স্বেচ্ছাসেবীকে সঙ্গে নিয়ে এই কাজ করেন তিনি। প্রতিদিন ইফতারিতে ছোলা, পেঁয়াজু, জিলাপি, তরমুজ, পেয়ারা, খেজুর, কলা, মুড়ি ও শসা দিয়ে রোজাদারদের ইফতার করার মিলন হাসান।
আয়োজকরা জানান, এভাবেই প্রতিদিন ১৫০ থেকে ২০০ জন অসহায় ও নিম্ন আয়ের মানুষ সারাদিন রোজা থাকার পর একসঙ্গে করবেন ইফতার করে। এতেই তাদের প্রশান্তি।
স্বেচ্ছাসেবক ইমরান বলেন, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। যখন একজন অন্ধ বা অসহায় মানুষ ইফতারে বসে আল্লাহর কাছে মোনাজাত ধরে দোয়া করেন, তখনকার অনুভূতিটা প্রকাশ করার মতো না। আমাদের একটাই উদ্দেশ্য, অসহায়দের পাশে থাকা। দিনশেষে রোজদারদের এই তৃপ্তিই আমাদের ভালো লাগা।
ভিওডি বাংলা/মোশারফ হোসেন/আ







