• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

এসি কোচে আসনবিহীন যাত্রী না ভ্রমণের নির্দেশ রেলমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ২ মার্চ ২০২৬, ০৬:৪৮ পি.এম.
রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা। ছবি: ভিওডি বাংলা

ঈদযাত্রায় আগের মতো নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে আসনবিহীন টিকিটধারী কোনো যাত্রী যেন এসি কোচ বা প্রথম শ্রেণির আসনে ভ্রমণের সুযোগ না পান, তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (২ মার্চ) রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এ নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানান রেলপথ মন্ত্রণালয়-এর জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।

তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ রেলযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বজায় রাখা, নাশকতা ও টিকিট কালোবাজারি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সেখানে রেলপথ মন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় টিকিটবিহীন যাত্রী শনাক্তকরণ, টিকিট কালোবাজারি প্রতিরোধ এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সংখ্যক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে কমলাপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনের প্ল্যাটফর্মে টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

কোনো ট্রেনের যাত্রা বিলম্বিত হলে অপেক্ষমাণ যাত্রীদের জন্য প্ল্যাটফর্মের নিরাপদ স্থানে বসার আসনসংখ্যা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান, বাংলাদেশ রেলওয়ে-এর মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী