• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

কোমল পানীয়তে চেতনানাশক

গৃহবধূ ও কিশোরীকে অচেতন করার অভিযোগ

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি    ২ মার্চ ২০২৬, ০৪:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের ডাসার উপজেলায় এক গৃহবধূ ও এক কিশোরীকে কোমল পানীয়র সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করার অভিযোগ উঠেছে আকাশ হাওলাদার (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক সম্পর্কে ভুক্তভোগী কিশোরীর চাচাতো ভাই এবং গৃহবধূর দেবর।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার পূর্ব খান্দুলী গ্রামের হেমায়েত হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার অসৎ উদ্দেশ্যে ওই গৃহবধূ ও কিশোরীকে কোল্ড ড্রিঙ্কস পান করতে দেয়। পানীয়টি পান করার কিছুক্ষণের মধ্যেই তারা দুজনেই জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর শহরে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত আকাশ হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি ফজলগঞ্জ বাজারের 'মৌ ফার্মেসী' থেকে সেডিল ৫ মি.গ্রা. ট্যাবলেট কিনেছিলেন। পরবর্তীতে সেই ওষুধ পানীয়র সাথে মিশিয়ে নিজে পান করেন ওই কিশোরী এবং গৃহবধূকে পান করান। এর পরপরই তারা দু'জনেই অসুস্থ হয়ে পড়েন।

এই ন্যাক্কারজনক ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ভুক্তভোগীদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন উপজেলা প্রশাসন।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন জানান, প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিনা প্রেসক্রিপশনে ওষুধ বিক্রি করায় সংশ্লিষ্ট ফার্মেসী এবং অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

ভিওডি বাংলা/তুহিন মৃধা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে অস্ত্রসহ ২  ছিনতাইকারী গ্রেপ্তার
ছবি : সংগৃহীত
খাগড়াছড়িতে সেনাবাহিনীর পৃথক অভিযানে নিহত ১
ছবি : সংগৃহীত
রূপগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪