• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

গোবিন্দগঞ্জে ৩ প্রতারক সদস্যকে আটক করে চৌকি আদালতে সোপর্দ

গাইবান্ধা প্রতিনিধি    ২ মার্চ ২০২৬, ০৫:০৫ পি.এম.
৩ প্রতারক। ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের দায়েরকৃত মামলায় প্রতারণা চক্রের গ্রেপ্তারকৃত ৩ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। রোববার (১ মার্চ) সকালে আমলী গোবিন্দগঞ্জ (চৌকি) আদালত এ তাদের হাজির করা হয়। পুলিশ জানায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার এফআইআর নং-৩২,২২ জুলাই ২০২৫, জিআর মামলা নং-৩৩১ অনুযায়ী দায়েরকৃত মামলায় আসামি হিসেবে মোঃ দিদারুল মিয়া (২১), মোঃ লিটন আকন্দ (২৬) ও মোঃ মোক্তার আলী (১৯)-কে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ২২ জুলাই ২০২৫ তারিখ রাত ৩টা ৩০ মিনিটে পুলিশের একটি দল গোবিন্দগঞ্জ উপজেলার ৬নং দরবস্ত ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় অফিসার মীর কায়েসের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কোমরপুর বাজার এলাকায় অবস্থানরত পুলিশ সদস্যরা যৌথ বাহিনীর সাথে অভিযানে অংশ নেন। অভিযানকালে আশিকের বাড়িতে অবস্থানরত কয়েকজন ব্যক্তি পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। 

এসময় মোঃ দিদারুল মিয়া ও মোঃ লিটন আকন্দকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘর তল্লাশি করে ২১টি স্মার্টফোন, ৩টি বাটন মোবাইল ফোন এবং একটি সাদা রঙের টেন্ডা (Tenda) রাউটার জব্দ করা হয়। জব্দ তালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা স্বীকার করে যে, তারা মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন সরকারি কর্মকর্তার পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার কৌশলে আত্মসাৎ করতো।

পরে ধারাবাহিক অভিযানে ১ মার্চ তারিখ রাত ৩টা ২০ মিনিটে মোঃ লিটন আকন্দকে তার বসতবাড়ির পেছনের বাগান থেকে গ্রেপ্তার করা হয়। পলাতক আসামি মোঃ মোক্তার আলীর নাম-ঠিকানাও শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানায়। পুলিশ আরও জানায়, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামিদের জেল হাজতে আটক রাখার আবেদন জানানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক।

ভিওডি বাংরা/ইমন মিয়া/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত