• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

রাষ্ট্রপতির ভাষণ ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি

নিজস্ব প্রতিবেদক    ২ মার্চ ২০২৬, ০৫:৪৯ পি.এম.
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সোমবার (২ মার্চ) তিনি এ চিঠি পাঠান।

চিঠিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেননি এবং এ বিষয়ে অনুতাপও প্রকাশ করেননি বলে অভিযোগ করা হয়।

আরও বলা হয়, ২০ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জুলাই বিপ্লবের চেতনাকে অবমাননা করেছেন এবং প্রকৃত ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন। ফলে তিনি শপথ ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রপতি হিসেবে অব্যাহত থাকার আইনি অধিকার রাখেন না—এমন দাবি তোলা হয় চিঠিতে।

চিঠির শেষে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে সংসদের অধিবেশন আহ্বান বা সংসদে ভাষণ দেওয়ার অনুমতি না দেওয়ার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। প্রয়োজনে প্রধানমন্ত্রী তার সুবিধামতো পদক্ষেপ নেবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।

ভিওডি বাংরা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি